ডেস্ক নিউজ: গত ১২ ই জানুয়ারী ভোরে কংক্রিট ভর্তি ট্রাক কুতুকছড়ি বাজার এলাকায় ব্রীজ ভেঙে নদীতে পড়ে যায়।এতে করে ঘটনাস্থলে ড্রাইভার হেলপার সহ মোট তিন জন মারা যায়।
দীর্ঘ দিন এই সড়কে যান চলাচল ছিল সীমিত আকারে।লোকজন এর ভোগান্তির অন্ত ছিল না।বিকল্প পথে যান চলাচলের জন্য সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছিল।
বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে।দুই এক দিনের মধ্যেই বেইলি ব্রীজ নির্মানের কাজ শেষ হবে।
আপাতত যান চলাচল শুরু হলেও এটা যথেষ্ট ঝুঁকি পূর্ণ হবে।অতি দ্রুত স্হায়ী ভাবে ব্রীজ নির্মান করা না হলে খাগড়াছড়ি রাঙ্গামাটি জেলার সংযোগ সড়কটি আবারও বন্ধ হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞ মহল ধারণা করছে এবং লোক হতহতের মত ঘটনা ঘটতে পারে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি