ডেস্ক নিউজ: রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় শফিপুর মুন্সিপাড়ায় শনিবার (২৩ জানুয়ারী) রাত ৮টায় মৃত আবদু সালামের ছেলে বসর আহাম্মদের ঘরে আকস্মিকভাবে আগুন লেগে পুরে ছাই হয়ে যায়।
আগুনের অগ্নিশিখায় প্রয়োজনীয় জিনিসপত্র, পোশাকও রক্ষা হয়নি। এমতাবস্থায় তারা সহায় সম্বলহীন হয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় জনসাধারণ, সেনাবাহিনীর সদস্য ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিবারের সাথে কথা বলে জানাযায় প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
স্থানীয়রা জানান, এই পরিবার টি অত্যন্ত দরিদ্র এবং একজন মানসিক রোগীও তাদের পরিবারে রয়েছে,তাই সরকারিভাবে তাদের সহযোগীতা করার জন্য তাহারা আকুল আবেদন জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি