Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

শার্শায় ফেন্সিডিল ও একটি ইট বহনকারী ট্রলিসহ চালক আটক

ডেস্ক নিউজ: যশোরের শার্শায় ১৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইট বহনকারী ট্রলি সহ জাকারিয়া হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার সাতমাইল-গোগা সড়কের রসুলপুল জামতলা মোড়ের পাঁকা রাস্তার উপর থেকে এ ফেনসিডিলের চালানসহ তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক জাকারিয়া বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের মোসাদ্দেক মোড়লের ছেলে।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে, বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এএসআই আকবার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাতমাইল-গোগা সড়কের রসুলপুল(জামতলা) তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি ইট বোঝায় ট্রলি সহ চালককে আটক করে। পরে উক্ত ট্রলিতে তল্লাশি চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইননের মামলা দিয়ে শার্শা থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!