Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

আলীকদমে ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারকে জমি ও গৃহ প্রদান

ডেস্ক নিউজ: পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় দেশব্যাপী একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে আলীকদমে এসব গৃহ প্রদান করেন আলীকদম উপজেলা প্রশাসন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।

আলীকদম উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী প্রশিক্ষক মোঃ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত গৃহ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী।

বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, চার ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ ও প্রকল্পের উপকারভূগীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আলীকদম উপজেলা সর্বমোট ২৯০ পরিবারকে ভূমিহীন ও গৃহহীন হিসেবে জমিসহ বাড়ি প্রদানের জন্য চিহ্নিত করা হয়েছে।

তার মধ্যে প্রথম দফায় ৫০ পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ঠ কাজ প্রক্রিয়াধীন আছে। এসময় উপস্থিত অতিথিরা বর্তমান সরকারের দেশব্যপী উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ দুর্বার গতীতে এগিয়ে চলছে। দেশের পতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার সুখ্যাতি অর্জন করছে। মাতাপিছু আয় ও ক্রয়ক্ষমতা বেড়েছে। সুতরাং দেশের এই অগ্রযাত্রা যাতে কোন অবস্থায় ব্যহত না হয় সেদিকে সবার লক্ষ রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!