ডেস্ক নিউজ: কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১৯৯৯ সালের বন মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী অংশু প্রু মার্মাকে(৪১) রবিবার (২৪ জুন) সকাল ৯টায় কাপ্তাই উপজেলার দুর্গম রাম পাহাড় হতে আটক করা হয়েছে। আটককৃত আসামী কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার ছালা প্রু মার্মার ছেলে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, তিনি এবং তাঁর সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১৯৯৯ সালের বন মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী অংশু প্রু মার্মাকে আটক করতে সক্ষম হন। আটককৃত আসামী দীর্ঘ ২২ বছর পলাতক ছিলো।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি