রিমন পালিত : নিজস্ব প্রতিবেদক: পার্বত্য বান্দরবানের মানবতার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সুখে দুখে সব সময় পার্বত্যবাসীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দেশ সেবায় নিয়োজিত আছে সেনাবাহিনী। আর তারই ধারাবাহিকতায় গরীব-দুঃস্থ অসহায় জনগণের মাঝে শীতবস্ত বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ।
আজ ২৪ জানুয়ারি রবিবার সকালে রিজিয়নের তত্বাবধানে বান্দরবান জোনের আওতাধীন তাইংখালী ক্যাম্প এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়।
এ সময় বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এএফডব্লিউসি, এনডিসি, পিএসসি এবং জোন কমান্ডার, বান্দরবান জোন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি