Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে দুই যুবকের আত্মহত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই যুবক। নিহতরা হলেন, মোঃ শোয়েব আহমেদ (২৮)ও মোঃ নাইমুর রহমান নয়ন (২২)। সোমবার(২৫ জানুয়ারি) ভোরে উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) প্রজেক্ট এলাকায় পৃথক পৃথক ভাবে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার ভোরে পারিবারিক কলহে জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মোঃ শোয়েব আহমেদ। এর প্রায় ৯ ঘন্টা ব্যবধানে বন্ধুদের ফাঁস শিখাতে গিয়ে মোঃ নাইমুর রহমান নামে আ্েরক যুবক আত্মহত্যা করে। নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত নাইমুর রহমান কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডে কর্মরত মোঃ ফরহাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিতি করে বলেন, মরদেহগুলো ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!