Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু

॥ পলাশ চাকমা,রাঙ্গামাটি প্রতিনিধি॥অবশেষে ১৪ দিনের মাথায় গতকাল সোমবার সকাল থেকে আবারো রাঙ্গামাটি- খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়েছে। গত ১২ জানুয়ারি রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় ৬৪ মিটারের একটি বেইলি ব্রীজ ভেঙ্গে পড়ায় এ সড়কে দীর্ঘ ১৩ দিন যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। পরে সড়ক ও জনপদ বিভাগ এবং ২০ ইসিবি ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রকশন ব্রিগেড এর যৌথ প্রচেষ্টায় অবশেষে ১৪ দিনের মাথায় একটি বিকল্প ব্রীজ নির্মাণ করা হয়েছে।

তবে সড়ক বিভাগ থেকে বলা হয়-বিকল্প সড়ক নিমার্ণ করা হলেও সড়কটি দিয়ে শুধু হালকাযান চলাচল করতে পারবে।

সড়ক ও জনপথ বিভাগ রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফীন বলেন, কুতুকছড়ি সড়কটি সচল করতে সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনীর ২০ ইসিবি গত ১৫ জানুয়ারী থেকে যান চলাচলের জন্য একটি বিকল্প ব্রীজের নির্মাণের কাজ শুরু করে। তবে স্থায়ী ভাবে ব্রীজ নির্মাণ করতে ওই এলাকায় বেইলী ব্রিজের বদৌলতে পিসি (আরসিসি) ৮১ মিটার লম্বা গার্ডার ব্রীজ নির্মাণ করা হবে। এইজন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে প্রকৌশলী যোগ করেন।

তিনি বলেন, কুতুকছড়ি সড়কটিসহ তিন পাবর্ত্য জেলার ৯৭ টি বেইলী সেতু এবং চট্টগ্রাম-কক্সবাজারের ২০টি বেইলি সেতুর স্থলে আরসিসি গার্ডার ব্রীজ নির্মানে এক হাজার ৩০৮ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে। প্রকল্পটি একনেকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যদি পাস হয় তাহলে কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে নির্মিত বিকল্প সড়কটি দিয়ে বাসসহ হালকাযান চলতে পারবে। তবে পাঁচ টনের অধিক কোন পরিবহন চলতে পারবে না।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারী সকালে রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি এলাকায় অতিরিক্ত একটি পাথর বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙ্গে গেলে সেইদিন ট্রাক চালকসহ তিনজন মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!