Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙ্গামাটিতে গ্রামীণ সাধারণ বনের উপর দিনব্যাপী কর্মশালা

পলাশ চাকমা :রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের গ্রামীণ সাধারণ বন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, পাহাড়ে বিভিন্ন কারণে বন উজাড় হয়েছে এবং হচ্ছে। জনগণকে সম্পৃক্ত করে বন উজার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বন রক্ষা, বন সৃষ্টি করা খুবই জরুরী। স্থানীয় হেডম্যান-কার্বারীদের সাথে সমন্বয়ের মাধ্যমে সরকারের আইন অনুযায়ী মৌজা বন সংরক্ষণ বা বনায়নের পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত গ্রামীণ সাধারণ বনের(ভিসিএফ) বিভিন্ন ইস্যু নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র আওতায় সিএইচটি ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটিজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ।

সিএইচটি ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটিজ প্রকল্পের জেলা কর্মকর্তা ডাঃ সুকিরণ চাকমার পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র লাইভলিহুড এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এর চীফ বিপ্লব চাকমা।

কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য প্রিয় নন্দ চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ইউএনডিপি’র লাইভলিহুড এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এর চীফ বিপ্লব চাকমা, এনজিও শাইনিং হিল এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, হেডম্যান শান্তি বিজয় চাকমা, হেডম্যান থোয়াইঅং মারমা, চাকমা রাজার প্রতিনিধি সুব্রত চাকমাসহ ভিসিএফের উপকারভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!