Logo
শিরোনাম
বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক । জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বান্দরবান পৌর নির্বাচনে আ.লীগের চার বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক : বান্দরবান পৌর নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় চারজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিস্কৃত নেতারা হলেন বান্দরবান শহর যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, পৌর মহিলা আওয়ামী লীগের সদস্য সালেহা বেগম, জেলা কৃষকলীগ সভাপতি মহরম আলী এবং পৌর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হারুন গাজী।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ জানান, দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগের ৩জন এবং জেলা কৃষকলীগের একজনকে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলার বাইরে কোনও আচরণকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান উপস্থিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসলাম বেবি, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ক্যাসা প্রু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আবুল কালাম মুন্না, এডভোকেট ইকবাল করিম, চৌধুরী প্রকাশ বড়ুয়া, কেলু মং মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!