Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষংছড়ি সদরে প্রেসক্লাব সহ ১৯ প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দুই দিন সফরের শেষ দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব ভবন সহ উপজেলা সদর ইউনিয়নে ১৯টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

রবিবার (৩১ জানুয়ারী) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের আওতাধীন দেড়’শ কোটি টাকার এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় মন্ত্রী অসহায়দের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট, ডাস্টবিন ও মসজিদ, কিয়্যাং এ স্টলের আলমারি বিতরণ করেন। এর আগে উপজেলার মুক্তমঞ্চে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামিলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন- সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে খুবই আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙ্গালীসহ সকল জনগোষ্ঠির উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এতদাঞ্চলে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে বর্তমানে কয়েক’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে এবং চলমান রয়েছে। এছাড়াও উপজেলার বাকী এলাকা গুলোতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শিক্ষার অগ্রগতিসহ সম্প্রীতির এই বান্দরবান হবে ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ট জেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উপস্থিত ছিলেন বান্দরবান পর্বত্য জেলাপরিষদের নির্বাহি প্রকৌশলি জিয়াউর রহমান

জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা-উপজেলা-ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!