বান্দরবানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে ।
৩০ জানুয়ারি রাত দশটায় বান্দরবান কালাঘাটা বড়ুয়ার পাড়ার শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা হয়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলো মধ্যম পাড়া জমজম গলি ৫ নং ওয়ার্ডের অজিত বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া (২৬) ।
আহতরা হলো একই ওয়ার্ড এর পাইনু মং মার্মা (২৪) , থুই মং প্রু মারমা (৩৫) হলাশৈ মারমা (২৬) বুঅং মারমা (২৬) ।
এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর থুইচিং প্রু লুবুর সাথে কথা বললে তিনি জানান বন্ধুদের সাথে ঘুরতে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান পোস্টমাটনের জন্য লাশটি বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে রয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি