Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

শেরপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত!

ডেস্ক নিউজ: শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ৩ জন। ৩১ জানুয়ারি (রবিবার) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের ইউসূফ আলীর ছেলে অটোরিকশা চালক জবেদ আলী (২৫), রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের তায়েব আলীর ছেলে সেলিম (২৫), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম (৩০) ও তিনআনী ঘুটুরাপাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মান্নান (৫৮)। আহতরা হচ্ছেন নিহত রোকসানার মেয়ে রুমি (৭), নন্নী বাইগরপাড়া গ্রামের মিস্টার আলীর ছেলে মামুন (২৫) ও অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬০) পুলিশ নিহতদের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল পৌণে ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গুরুতর আহত ৩ জন বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ঘাতক ট্রাক ও সিএনজিটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!