Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাজধানীর শ্যামপুর থেকে এক ভুয়া ডাক্তার গ্রেপ্তার

ডেস্ক নিউজ: রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে এক ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১০। ধৃত ওই দন্ত চিকিৎসককে নাম মোঃ সালাউদ্দিন মজুমদার (৪৪)।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজধানীর শ্যামপুর থানার পোস্তাগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব- ১০ এর একটি দল।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান,বিপিএম আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসময় তার নিকট থেকে ঢাকা ডেন্টাল সার্জারী ও অন্যান্য লেখা সম্বলিত ৭৩ টি লিফলেট, ঢাকা সার্জারী ও অন্যান্য লেখা সম্বলিত ৯৬ টি প্রেসক্রিশন ক্লীপ ফাইল, ঢাকা ডেন্টাল সার্জারী ও অন্যান্য লেখা সম্বলিত ৮ টি প্রেসক্রিশন প্যাড, ২২০০ পিস ভিজিটিং কার্ড, ডাঃ মোঃ সালাউদ্দিন মজুমদার ও অন্যান্য লেখা সম্বলিত ১টি অটোসীল, ডাঃ মোঃ সালাউদ্দিন মজুমদার ও অন্যান্য লেখা সম্বলিত ১ টি নকল সম্মাননা স্মারক, ১ টি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর থানার পোস্তাগোলা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সালাউদ্দিন মজুমদার (৪৪) নামে ১ ভুয়া দন্ত চিকিৎসককে গ্রেপ্তারসহ বিভিন্ন মালামাল জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন ভুয়া দন্ত চিকিৎসক । সে দীর্ঘদিন যাবৎ ভাড়া বাড়ীতে কথিত ক্লিনিক খুলে অভিজ্ঞ দন্ত চিকিৎসক সেজে নিজে এবং কিছু লোকের সহয়তায় অবৈধভাবে বিভিন্ন মানুষের দাঁতের চিকিৎসারনামে প্রতারণা করে আসছিল।
এবিষয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!