Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

নৌবাহিনীতে কর্মরত ইমরান খাঁন মুন্নার বিচার দাবি স্বামীর অধিকার নয়, প্রতারণার বিচার চান নুসরাত

পলাশ চাকমা রাঙ্গামাটি :অধিকার নয় বরং প্রশাসনের কাছে প্রতারক স্বামী নৌবাহিনীতে কর্মরত ইমরান খাঁন মুন্নার বিচার চেয়েছেন ভুক্তভোগী নুসরাত জাহান (১৮)। গতকাল বুধবার সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, নুসরাতের বড় বোন নারভিন আক্তার, চাচাতো ভাই নাঈম, প্রতিবেশী ইয়াসমিন আক্তার এবং পলি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ২০১৭ সালে ৫ মে ভুক্তভোগী নুসরাতকে বিভিন্ন প্রলোভন ও লোভ লালসা দেখিয়ে চট্টগ্রামের বায়েজিত বোস্তামি মাজারে নিয়ে গিয়ে বিয়ে করে। এরপর বিয়ের কাবিনের অঙ্গীকার নামা চাওয়া হলে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতারক মুন্না তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

২০২০ সালের মাঝামাঝি এ ঘটনা জানাজানি হলে তার পরিবার মুন্নার জন্য মেয়ে দেখে। এ খবর নুসরাত জানতে পারলে তার সাথে মিথ্যা কথা বলে মুন্না। পরে এক পর্যায়ে তাকে অস্বীকার করে প্রতারক মুন্না।
তিনি আরো অভিযোগ করেন, বর্তমান মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী নুসরাত জাহান।

এঘটনাকে ধামাচাপা দিতে ১১ থেকে ১২টি মামলা দায়ের করে তার সৎ মা ও বাবাকে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে এবং বিভিন্নভাবে হয়রানি করছে প্রভাবশালী মুন্নার পরিবার। এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগী নুসরাত জাহান রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকার বাসিন্দা মোঃ কামাল উদ্দিনের মেয়ে এবং প্রতারক ইমরান খাঁন মুন্না কলেজ গেইট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে প্রতারক মুন্না খুলনা জেলায় বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত আছেন বলে জানা গেছে।

এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হামলা মামলা নারী নির্যাতন বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীর সাথে প্রতারণা করার প্রতিবাদে ইমরান খাঁন মুন্নার বিরুদ্ধে মানববন্ধন করে এলাকার সচেতন নাগরিকেরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!