Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

মিয়ানমারে সামরিক সরকারের নতুন মন্ত্রি পরিষদ গঠন, সূ চি গ্রেফতারে আনন্দ মিছিল

ডেস্ক নিউজ: শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে জনগনের সেবায় সার্বভৌমত্ব রক্ষার জন্য মিয়ানমারে সামরিক সরকারের গঠনকৃত নতুন মন্ত্রি পরিষদ গঠন করা হয়েছে।

গত ০১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনা প্রধান ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। উক্ত গঠিত সরকারের মন্ত্রিগন হলেন ।

লেঃ জে:.সো হিট, স্বরাষ্ট্র মন্ত্রী , জে:টুন টুন নাইং, সীমান্ত বিষয়ক মন্ত্রী, জে:মায়া হান্টুন ওও প্রতিরক্ষা মন্ত্রী।

সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ব্যতীত অন্য সেনা সমর্থিত USDP কর্মকর্তারা হল

ইউ ওয়ানা মেকিং লুইন পররাষ্ট্রমন্ত্রী। উ উইন শাইন পরিকল্পনা অর্থ ও শিল্প মন্ত্রী। উঅং নাইং ওও, বিনিয়োগ এবং বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রী। উ কো কো নাইং, আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী।. ইউ চিট হ্লেইং, তথ্যমন্ত্রী।উ কো কো, ধর্ম বিষয়ক মন্ত্রী। ইউ মিন্ট কেয়িং, শ্রম অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রী। ডি.আর উইন, স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রী। ইউ থান , ইউনিয়ন সিভিল সার্ভিস বোর্ডের চেয়ারম্যান ইউ ওয়ানা মেকিং লুইন, পররাষ্ট্রমন্ত্রী সেনা ক্লিট ইউএসডিপি’র পরিবেশক।

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সূ চি গ্রেফতারে আনন্দ মিছিল বের করেছেন সেনা সমর্থিত বাসিন্দরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গনে সেনা অভ্যুত্থানের সমর্থনে উল্লাস করেছে স্ব-ঘোষিত কিছু জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা। তারা সুয়েডাগন প্যাগোডার বাইরে শহীদদের সমাধিস্থলের কাছে গান গেয়ে উল্লাস প্রকাশ করেন।

উল্লাসকারীদের একজনের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, উল্লাস উদযাপনের অংশ হিসেবে তারা শহরের অন্য স্থানগুলোতেও যাবে। গত তিনদিন ধরে জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা সামরিক বাহিনীর সমর্থনে ইয়াঙ্গনের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে আসছিল।

সূ চি-কে আটকের ঘটনায় শুধু ইয়াঙ্গুনে নয় অন্যান্য জায়গা থেকেও মিছিলের খবর আসছে। ছোট ছোট ট্রাকে করে রাজপথে আনন্দ মিছিল করে প্রতিক্রিয়া জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!