Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

জেলা প্রশাসক ইয়াছমীন পারভীন তিবরিজী এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান, সিভিল সার্জন ডা অংসুই প্রু মারমা, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, যুগান্তরের বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথি বলেন সাংবাদিকরা হল জাতির দর্পন । আর সেই লক্ষ্যকে সামনে রেখে সবার মাঝে সত্য তুলে ধরার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাংবাদিক বৃন্দ । তাই অতিথিরা সকল সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন জানান। পরিশেষে কেক কাটার মাধ্যমে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!