Logo
শিরোনাম
বান্দরবান পাহাড়ে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল দুর্গম ফারুয়া ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ  আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা; বোলডোজার জব্দ

ডেস্ক নিউজ:পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারীকে এড়িয়ে পাহাড় কাটার মহোৎসব চরছে। একটি বিশেষ মহলের সহযোগিতায় মাটিরাঙ্গায় সর্বত্র চলছে অবৈধ পাহাড় কাটা। এমন খবরে অবৈধ পাহাড় কাটা বন্ধে মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার পুরাতন বড়নাল এলাকায় পাহাড় কাটার সময় খবরে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা সহকারী কমিমনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি।

এসময় অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে মো. ইয়াছিন নামে এক ব্যাক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি বোলডোজার জব্দ করা হয়েছে।

যে কোন ধরনের পাহাড় কাটা বে-আইনি ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা সহকারী কমিমনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কেটে আসছে। এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত রুবাইয়াত ও রাকিবের মালিকানাধীন বোলডোজারটি জব্দ করে রাষ্ট্রের অনুকুলে মাটিরাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে। ভবিষ্যতে মাটিরাঙ্গায় কাউকে এক ইঞ্চি পাহাড় কাটতে দেয়া হবেনা বলেও জানান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!