Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রুমায় মারমা ওয়েলফেয়ার নতুন কমিটি গঠন

মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধি : বান্দরবানে রুমা উপজেলার মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন মারমা সমাজে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বদানকারী মারমা সমাজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (৫ফেব্রুয়ারি) সকালে আলোচনা সভা শুরুতে পবিত্র ধর্মীয়গ্রন্থ ত্রিপিটক পাঠের মাধ্যমে বান্দরবানে রুমা উপজেলার সাধারন সভায় কার্য নির্বাহী কমিটির মাধ্যমে উপদেষ্টা ২৪জন ও ২১জন সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে উথোয়াইচিং মারমা নতুন কমিটির সভাপতি ও শৈপ্রুচিং মারমা সাধারণ সম্পাদক সকলের সহমতে নির্বাচিত হন।

আদর্শ সরকারি প্রাঃ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংমং মারমা’র সংঞ্চালনায় প্রধান অতিথি ও উপদেষ্টা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা,উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রুইবেঅং মারমা,প্রতিষ্ঠাতা সদস্য হ্লাচিংথোয়াই মারমা,চনুমং মারমা,এডভোকেট বাসিংথোয়াই মার্মা,মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা,কার্য নির্বাহী সদস্য মাজাইনু মারমা,২নং সদর ইউনিয়নে চেয়ারম্যান শৈবং মারমা,১নং পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা,বিভিন্ন মৌজার হেডম্যান, পাড়ার কারবারী, মেম্বারগণ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগের পেশাদার ও গনমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এ সময় জনপ্রতিনিধি,কারবারী ও হেডম্যান বক্তব্যে জানান, মারমা সমাজকে এগিয়ে নিতে গেলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক যার যার মতো হবেই,কিন্তু সমাজ একতা হতে হবে, মারমা ভাষা চর্চা করতে হবে,শুধু শিক্ষিত হলে হবে না,সুশিক্ষিত হয়ে মারমা সমাজকে এগিয়ে নেয়ার মনোভাব থাকতে হবে।

তারা আরো জানান,যে যেরকম পারে,সে সে জায়গায় থেকে মারমা সমাজকে এগিয়ে নেয়ার সহযোগিতা করার মন মানসিককতা থাকতে হবে। উন্নয়ন করতে গেলে একতাবদ্ধভাবে থাকতে হবে। আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রতিনিধি ও সকল শ্রেণি পেশা মানুষের আগ্রহি থাকার উচিত। মারমা সমাজকে প্রতিবাদী হতে হবে, তাহলে সবিই সম্ভব হবে বলেই আশা ব্যক্ত করেন জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!