ডেস্ক নিউজ : বান্দরবানের থানচিতে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকে থাকা এক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে থানচি লিক্রে সড়কের ২৯ কিলোমিটার এলাকার নেপ্রু পাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মো. শরিফ উদ্দিন (৩৫) বান্দরবান শহরের হাফেজ ঘোনা এলাকার মো. গনির ছেলে। আহত শ্রমিকের নাম পাওয়া যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানিয়েছেন, থানচি লিক্রে সড়কের ২৯ কিলোমিটার নামক স্থানে সকালে সড়কের নির্মাণ কাজে নিয়োজিত একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সেখানে চালক মো. শরিফ উদ্দিনসহ ২ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে শরিফ উদ্দিন মারা যায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি