Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রাজস্থলীতে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

ডেস্ক নিউজ: দেশের তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করে মাদকসহ অপরাধ প্রবণতা থেকে দূরে সরাতে এবং তাদের উজ্জীবিত করতে ও মাদকমুক্ত দেশ গড়ার বিনির্মানে রাজস্থলী বাজার ব্যবসায়ীদের তত্ত্বাবধানে আয়োজন করেছে শেখ রাসেল ব্যাডমিন্টন টূর্ণামেন্ট প্রতিযোগিতা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে শীতকালীন,শেখ রাসেল “ব্যাডমিন্টন”প্রতিযোগিতা-২০২১ টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বর্ণিল আয়োজনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় রাজস্থলী বাজার ঐতিহাসিক বটতলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে টুর্নামেন্টের আয়োজক নিয়ামং মারমার সভাপতিত্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

তাইতং পাড়া সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্জল কর তনচংগ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, সাংবাদিক আজগর আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম, কাতার প্রবাসী অাবদু শাক্কুর চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ময়তি মার্মা উদয় মারমা,শাক্য মিত্র তনচংগ্যা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে এ এস আই মানিক বনাম শিমুল দল।

উক্ত খেলায় শিমুল ঝুটিকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ (বিজয়) লাভ করেন এ এস আই মানিক ঝুটি। পরে খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি ও সনদপত্র তুলে দেন। পুরো ফাইনাল খেলায় রেফারী দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসের জারি কারক হারুন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা বলেন, দেশের তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ প্রবণতার হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নাই। উঠতি বয়সের তরুণ ও শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা মাধ্যমে তাদের বিকশিত করার মাধ্যমে মাদকসহ অপরাধ প্রবণতার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে বাজার ব্যবসায়ী কর্তৃক আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন সত্যিকার প্রশংসনীয়।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারলেই এ বাংলাদেশ নামক দেশটি বহুদুর এগিয়ে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী দেশের যুব সমাজকে অপরাধের গ্রাস থেকে বাঁচাতে খেলাধুলা মাধ্যমে উজ্জ্বীবিত রাখতে নানা ধরণের প্রকল্প ও উদ্যোগ হাতে নিয়েছেন। তরুণদের খেলাধুলা মাধ্যমে বিকশিত করতে পারলে দেশে আসবে স্বনির্ভরতা,পরিণত হবে আত্মনির্ভরশীল সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!