Logo
শিরোনাম
লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু

মেহেরপুরে মেয়র কাপ বডিবিল্ডিং শো ও কারাতে প্রদর্শনী ও র‌্যালি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ: শরীর চর্চায় আগ্রহী হউন, নিয়মিত ব্যায়াম করুন, মাদককে না বলুন- এই স্লোগানকে সামনে রেখে মেয়র কাপ-বডিবির্ডিং শো ও কারাতে প্রদর্শন ২০২১ উপলক্ষে আলোচনা র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কমিউনিটি সেন্টারে বডিবির্ডিং শো ও কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বডিবিন্ডার শফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইশবাল শিমন, জেলা কোর্চ হাসানুজ্জামান হিলণ , বডিবিল্ডার রাশিদুল আনোয়ার, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক প্রমূখ।

এর আগে মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র‌্যালি বের করা হয়। পৌরমেয়র মাহফুজুর রহমানের নেতৃত্বে মেহেরপুর পাবলিক লাইব্রেরী মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

এসময় জেলা যুবলীগের সদস্য ডালিম, ইয়ানুস, সাইদুর রহমান উজ্জল, শেখ সারাফত, কাকন, বডিবিল্ডার রাকিব, আলী আকবর, সবুজ হোসেন, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, জয়নাল আবেদীনসহ অনেকে র‌্যালিতে অংশগ্রহন করেন । পরে সেখানে কারাতে প্রদর্শনী শেষে পুরস্কার বিতরন করেন পৌর মেয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!