Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

কাপ্তাইয়ে প্রথম টিকা নিলেন বিজিবি অধিনায়ক

রাঙ্গামাটি প্রতিনিধি :অবশেষে কাপ্তাই বাসি করোনা টিকার আওতায় আসা শুরু করছে। রোববার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম করোনার টিকা নিলেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এইসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, উপজেলা স্যানেটারি পরিদর্শক মোঃ ইলিয়াছ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, রবিবার প্রথমদিনে করোনার টিকা নিলেন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এবং এরপর টিকা নিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, প্রথমদিন বেলা ৩ টা পর্যন্ত সর্বমোট ৫৯ জনকে টিকা প্রদান করা হয়েছে, তৎমধ্যে ১১ জন মহিলা এবং ৪৮ জন পুরুষ। প্রথম ধাপে ৬০০ জনকে করোনার টিকা প্রদান করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!