Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানে করোনা টিকা গ্রহন করলেন সামরিক বাহিনী ও সরকারী কর্মকর্তারাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে করোনা টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।আজ রবিবার সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে বান্দরবানের সাতটি উপজেলাতে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

করোনা টিকাদান কর্মসূচী উপলক্ষে বান্দরবান সদর হাসপাতালে প্রথম করোনার টিকা গ্রহণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এরপরই জেলা ও দায়রা জজ,অতিরিক্ত পুলিশ সুপার,ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা টিকা গ্রহণ করে। করোনার ভ্যাকসিন গ্রহণ করার পর সকলে সুস্থতা অনুভব করে এবং সকলকে এই করোনার ভ্যাকসিন গ্রহণ করার জন্য অনুরোধ জানান টিকা গ্রহণকারীরা।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে,বান্দরবানে ১২শ ভায়াল টিকা আনা হয়েছে এবং টিকা গ্রহণের জন্য এই পর্যন্ত ৬শত ৩৮জন রেজিষ্ট্রিশন করেছে এবং প্রথমদিনে বান্দরবান সদর হাসপাতালের বুথে ৬৪ জন ও সেনানিবাস এলাকায় ৫০জনকে এই করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এদিকে আজ দুপুরে বান্দরবানে সেনা জোনের ৭ফিল্ড এ্যাম্বোলেন্সে করোনা ভ্যাকসিন টিকার উদ্বোধন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রেজাউল হক,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি।এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,সিভিল সাজন ডা:অং শৈ প্রু মারমা,বান্দরবান পৌর সভার মেয়র ইসলাম বেবী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাঙ্গাহীরসহ সামরিক বাহিনীর কর্মকর্তারা ও বেসামরিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!