Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রাঙ্গামাটিতে করোনা টিকাদান শুরু

পলাশ চাকমা,রাঙ্গামাটি :রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান,পিএসসি বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যেভাবে অপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছে। তেমনি পাহাড়ের শান্তি,সম্প্রীতি ও উন্নয়নে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী কাজ করবে।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি সি এম এইচ রুমা এর উদ্যোগে এবং সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় সেনা রিজিয়ন মাঠে কোভিট-১৯ এর টিকাদান কর্মসূচি উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, চাকমা চীফ সার্কেল রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় ,রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার রফিকুল ইসলাম,পিএসসি,পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, রাঙ্গামাটি জেলা সির্ভিল সার্জন ডাঃ বিপাশ খীসা প্রমূখ।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বলেন, রাঙ্গামাটিতে ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। তবে অনেকেই নানান বিভ্রান্তকর তথ্য সামাজিক গণমাধ্যমে প্রচার করছে এবং অনেকেই আলাপ-আলোচনা করছে। আপনারা মনে রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় ৩ কোটি মানুষকে বিনামূল্যে এ ভ্যাকসিন দেয়া হচ্ছে। প্রথম পর্যায়ে যারা প্রধান সারিতে আছে অথ্যাৎ চিকিৎসক, নার্স,দাফনের কাজে জড়িত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা মানুষের সেবায় এগিয়ে এসেছে, জীবন-জীবিকার সচল করেছে এবং মানুষের মুখে খাবার তুলে দেয়ার চেষ্টা করেছেন। সেই বিশেষ কাজটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের মনে যাতে বিভ্রান্তি না থাকে এর জন্য এ ভ্যাকসিন দেওয়া সুন্দর ও সফল হয়েছে বলে আমরা আশা করবো এবং এর ধারাবাহিকতা চলবে। রাঙ্গামাটিতে অবস্থিত যে সিএমএইচ রয়েছে তারা ভ্যাকসিন প্রতিনিয়ত প্রয়োগ করবে।

তিনি আরো বলেন, বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের কারনে সারা দেশে যখন মানুষের জীবন-জীবিকা স্থবির হয়ে পড়েছে,তখন বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িছেন। কিভাবে মাস্ক পরিধান করবে এবং কিভাবে সামাজিক দূরত্ব মেনে চলবে মানুষকে সচেতন করার লক্ষ্যে জেলার প্রত্যেক উপজেলায় আইসোলেশন ও কোয়ারেন্টিন সেন্টার স্থাপনে সেনাবাহিনী ও জেলা প্রশাসন সহ একযোগে কাজ করেছেন।

অনুষ্ঠানে ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, জানি আমাদের দেশে মাঝে মধ্যে বিভিন্ন কারণে বা অকারণে অনেক ধরনের গুজব রটায়। যে ভ্যাকসিনটি সঠিক না,এটিতে ভেজাল আছে বা এটি হলে খারাপ প্রতিক্রিয়া হবে। এগুলো সব গুজব। আমি অন্যান্যদের সাথে বলতে প্রস্তুত আছি সবার কাছে কোন ভয় নেই। আমরা যেন প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার বাংলাদেশকে যে সুযোগ দিয়েছে বা উপহার দিয়েছেন তা আমরা গ্রহণ করবো।

তিনি আরো বলেন, টিকা নিয়ে তিনি খুবই সৌভাগ্যবান। আমাদের দেশে বাকী নাগরিকেরাও যাতে অল্প মূল্যে টিকা নেয়ার এই সুযোগটি পান এরজন্য প্রধামন্ত্রীর কাছে অনুরোধ করে তিনি।

এর আগে লেন্স কর্পোরাল জহিরুল ইসলামকে করোনা টিকা দিয়ে টিকাদান কর্মসূচি উদ্ধোধন করেন অতিথিরা।

এদিকে রাঙ্গামাটি সদর হাসপাতালে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর শরীরের টিকা প্রয়োগ করে শুরু করা হয় টিকাদান কার্যক্রম। এর পর টিকা গ্রহণ করেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা,পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন,ব্যারিস্টার দেবাশীষ রায় সহ ৪০ জনকে টিকা প্রধান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!