Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার এর সাথে রাঙ্গামাটি প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পলাশ চাকমা,রাঙ্গামাটি :রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে রাঙ্গামাটি সেনা রিজিয়ন মাঠে করোনা টিকা প্রদান অনুষ্ঠান শেষে রিজিয়ন কমান্ডারের সাথে এ স্বাক্ষাৎ করেন। এ সময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ রিজিয়ন কমান্ডারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় সুশীল প্রসাদ চাকমা রিজিয়ন কমান্ডারকে রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে সরকার সাংবাদিকদের প্রানোদনা দিয়ে যাচ্ছেন। করোনা মহামারীর সময়ে তা লক্ষ্য করা গেছে। কিন্তু রাঙ্গামাটিতে কতিপয় ব্যাক্তি মিলে প্রেসক্লাব ভবনটি দখলে রেখে সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধা এককভাবে ভোগ করে যাচ্ছেন। এতে করে প্রকৃত সাংবাদিকরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

পরে রিজিয়ন কমান্ডার বলেন, আপনাদের এই বিষয়টা যাতে সুরাহা হয়, এ ব্যাপারে কনসার্ণ অথরিটি যারা আছেন তাদেরকেও আমরা পরামর্শ দেবো, অনুরোধ করবো যাতে একটা সুন্দর পরিবেশ বজায় থাকে এবং আপনারাও ফলপ্রসুভাবে কাজ করতে পারেন। রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটি প্রেসক্লাবকে সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা অপারেশন উত্তরণে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য কাজ করি। আপনাদের উন্নয়নে অবশ্যই সহায়তা করবো।

রিজিয়ন কমান্ডার আরও বলেন, মিডিয়া পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। আপনারাই জনগণের আশা আকাংখার প্রতিফলন দেবেন। বিভ্রান্তি দূর করবেন। আপনারা সকলেই ওয়ান্ডারফুল পারফরমেন্স করছেন। আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত আছেন তারা আরও ভালোভাবে কাজ করতে পারবেন মানুষের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য।

আমাদের তরফ থেকেও সহযোগিতা করা হবে। সাংবাদিকরা দেশের বিবেক। তারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের কল্যাণে দেশের উন্নয়নের চিত্র ফুটে উঠছে। তিনি পার্বত্য চট্টগ্রামের অপারেশন উত্তরণের চলমান উন্নয়ন কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!