Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা সহ এক স্কুল ছাত্র আটক

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘুমধুমের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশের এলাকায় বিশেষ অভিযান চালান ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর নেতৃত্বে এএস আই রবিউল সহ সঙ্গীয় পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আমিন প্রকাশ আলো(১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করে।এসময় তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১৯ শত পিচ ইয়াবা উদ্ধার করেন।আটক নুরুল আমিন প্রকাশ আলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর নাজির হোসেন খলিফার ছেলে।সে বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন,আটক আসামীর নামে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।মামলায় পলাতক আরও ৩ আসামী রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!