Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

সাজেকে মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে আহত-৭

রাঙ্গামাটি প্রতিনিধি :খাগড়াছড়ি-সাজেক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী ট্রাক উল্টে ৭ জন শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা হতে ইটবাহী ট্রাক সাজেক যাওয়ার পথে ডেবাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় ৭ জন শ্রমিক আহত হয়। গুরুতর আহতরা হলেন, রশিক নগর গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র মোঃ আরিফ (২৫), মোঃ নুরু মিয়ার পুত্র মোঃ মহিদুল ইসলাম (২৪)।এদের অবস্থা গুরুতর হওয়ায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা হলেন উপজেলার মেরুং এলাকার মধ্য বোয়ালখালী গ্রামের মোঃ রমজান আলীর পুত্র মোঃ রাকিবুল ইসলাম (১৯), রশিক নগর গ্রামের আবদুল মান্নান’র ছেলে মোঃ সৈয়দ (২৪), বাবুল চন্দ্র নাথের ছেলে বলরাম চন্দ্র নাথ (২৪) ও মোঃ হাসান (২২) ও উত্তর রশিক নগর গ্রামের মোঃ বাবুল (৫৫)।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা.সুব্রত চাকমা বলেন, গুরুতর আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!