রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া নামক এলাকা হতে ৩শ’পিস কার্তুজ (গুলি), উদ্বারসহ সুইচাচিং মারমা (৫৩) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার(১৯ফেব্রুয়ারি) রাতে পাহাড়িকা লাইব্রেরী র গলির ভেতরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে বলে থানা সুত্র জানিয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, সে রাজস্থলী উপজেলার গাইন্দা হেডম্যান পাড়ার মৃর্ত থোয়াইসা প্রু মারমার ছেলে। বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, বাঙ্গালহালিয়া বাজারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানে শুকনা মরিচের থলের ভেতর প্যাকেট মোড়োনা অবস্থায় তার কাছ থেকে ৩শ’টি তাজা গুলি উদ্বার করা হয়। ওসি আরো বলেন, এসব গুলি সে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ও ভারতের মিজোরাম হতে এনেছে বলে স্বীকার করে। তার বিরুদ্বে অন্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি