Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কাপ্তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রাঙ্গামাটি প্রতিনিধি :কাপ্তাইয়ে একুশে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মহান একুশে প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন সকল ভাষা শহীদদের। কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আইন শৃঙ্খলা বাহিনী সহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ হতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এইসময়

কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ইউএনও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার রওশন আরা রব, সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সহ স্বাস্থ্য বিধী মেনে নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।

এদিকে দিবসটি উপলক্ষে রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাইনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম খলীল, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) হুমায়ন কবীর। এছাড়া অনান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!