Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বরকলে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি : সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকলউপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদদের দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আত্ম-ত্যাগ করেছেন তাদের স্মরণে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বরকল প্রেস ক্লাব,ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-ছাত্র ছাত্রীবৃন্দ,স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) সহ অন্যান্য সংস্থা।

শুরুতে প্রভাত ফেরিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে উপজেলা পরিষদ সত্বর থেকে রেলী বের করা হয় এবং প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২১শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।

উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী টিটু ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন,সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা,আইমাছড়া ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সতীশ শঙ্কর চাকমা প্রমূখ এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,বরকল উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক ও ছাত্র -ছাত্রীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!