Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার(২২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুনতাসির জাহান এর সভাপতিত্বে ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, হেডম্যান থোয়াই অং মারমা ।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাকসুদুর রহমান বাবুল। এইসময় চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপজেলা ক্রীড়া সংস্হার সদস্য এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া জানান, টুর্নামেন্টে ৮ টি দল অংশ নিচ্ছে।

প্রথমদিনে ২ টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বড়ইছড়ি তিবরীজি স্মৃতি সংঘকে ২-১ সেটে পরাজিত করে শিলছড়ি ঈগল স্পোর্টিং ক্লাব এবং দ্বিতীয় খেলায় শিলছড়ি দি রয়েল ক্লাবকে ২-০ সেটে পরাজিত করে কাপ্তাই প্রগতি সংসদ।

খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্হার অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল ও যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু। সহযোগী ছিলেনঃ ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক বিজয় মারমা, নির্বাহী সদস্য আব্দুল হাই খোকন, মংসুইচাইন চৌধুরী, মোশাররফ হোসেন এবং রাজীব আইচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!