ডেস্ক নিউজ:সমবায় শক্তি, সমবায় মুক্তি ও সমবায়ের দর্শন, টেকশই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির আত্মসামাজিক উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর তৃতীয়-বার্ষিক সাধারন সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি সকালে ত্রিপুরা কল্যান সংসদ মাটিরাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ের চরপাড়াস্থ হলরুমে মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি মর্ম সিংহ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালব চট্টগ্রাম জ অঞ্চলের ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছাত্তার ভুঁইয়া। তিনি সকল ঋন গ্রহিতাদের ঋনের টাকা সময় মতো পরিশোধের পরামর্শ দিয়ে সদস্যদেরকে সমিতির উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমিতির উন্নয়নে আরো দায়িত্বশীল হয়ে কাজ করার জন্য সদস্যদের প্রয়োজনীর প্রশিক্ষন দেয়ার গুরুত্বারোপ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য অমৃত কুমার ত্রিপুরা, মানিকছড়ি দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর প্রতিষ্ঠাতা সুইসিংপ্রু মারমা, সাবেক সভাপতি চানমনি ত্রিপুরা, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ সহদেব ত্রিপুরা, সাধারন সম্পাদক জুলু চৌধুরী, ঋনদান কমিটির সভাপতি মনিরঞ্জন ত্রিপুরা, পর্যবেক্ষন কমিটির সভাপতি কল্প রঞ্জন ত্রিপুরা, নির্বাহী কর্মকর্তা শ্যামল ত্রিপুরা প্রমুখ।
সভায় ২০১৯/২০ অর্থবছরের আয়-ব্যয় হিসাব উপস্থাপন ও ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়।
সভায় বক্তারা, সমিতির গ্রহীত চলমান বিভিন্ন কার্যক্রম সমবায়ের আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালনা করার গুরুত্বারোপ করে ঋন গ্রহিতাদের নির্দিষ্ট প্রকপ্ল অনুযায়ী ঋনের টাকা ব্যবহার নিশ্চিতকল্পে পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেন। ঋন খেলাপীদের বিষয়ে সমবায় আইনি লড়াইয়ের উদ্যোগ গ্রহনের পরামর্শ দেন বক্তারা।
এর আগে সকাল সাড়ে ১০ টায় পতাকা উত্তোলন ও স্বাগত বক্তব্য প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানিকভাবে এ সভার উদ্বোধন ঘোষনা করেন প্রতিষ্ঠানটির সভাপতি মর্ম সিংহ ত্রিপুরা। পরে বিদায়ী সভাপতি ও নবনিযুক্ত সভাপতিকে ক্রেস্ট শুভেচ্ছা উপহার তুলে দেন আয়োজকরা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি