Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

নোয়াখালীতে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

ডেস্ক নিউজ: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে তাহমিনা আক্তার মিনা (৫৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী। ঘটনায় নিহতের স্বামী আবদুর রব প্রকাশ বাবুল ড্রাইভারকে (৬০) আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জরে ধরে এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সাদেকপুর গ্রামের ওয়ালি বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার মিনা ওই বাড়ীর আবদুর রব বাবুলের স্ত্রী। দুই ছেলের জননী তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে ছিলেন। গত ৫-৬মাস আগে দেশে আসার পর থেকে পারিবরিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী মিনার সাথে মনমালিন্য চলে আসছিল তার। মঙ্গলবার সকালে বাবুলের ঘরের ভিতর থেকে তাদের স্বামী স্ত্রীর জগড়া শুনতে পায় বাড়ীর লোকজন। এরকিছুক্ষণ পর তারা তাহমিনার চিৎকার শুনে ঘরে গিয়ে বাথরুমে রত্তাক্ত অবস্থায় তাহমিনার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এসময় বাবুলের হাতে রক্তমাখা একটি ছুরি ছিল।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী বাবুলকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!