Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে রাঙ্গামাটি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

পলাশ চাকমা :রাঙ্গামাটি :পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি সঙ্গে সৌজন্য সাক্ষাতে করেন রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে চেয়ারম্যানের নিজ কক্ষে এই সাক্ষাত করেন।

এসময় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়ে বলেন, অতীতের ন্যায় আগামীতেও প্রেসক্লাবকে সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।

সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মূল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। রুবেল-আনোয়ারদের নিয়ে তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না। এরা একটি বিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। এসময় তথাগঠিত সে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের অবস্থান নিয়েও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ-সভাপতিও সাপ্তাহিক পাহাড়ের সময়ের প্রকাশক ও সম্পাদক মিলটন বড়ুয়া, চৌধুরী হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সাংগঠনি সম্পাদক জিয়াউর হক জিয়া, যুগ্ম সাধারন সম্পাদক শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, অর্থ সম্পাদক এম কামাল উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!