পলাশ চাকমা,রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সমর বিজয় চাকমা (৪২) নামে একজন ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের একটি কক্ষে অবস্থানরত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে অবস্থান করছিল সমর বিজয় চাকমা। এমন সময় একদল মুখোশদারি সন্ত্রাসী তাকে লক্ষ্য করে অতকির্তভাবে গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত সমর বিজয় চাকমা উপজেলার রূপকারি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য এবং জেএসএস সংস্কার দলের সাথে জড়িত বলে জানা গেছে।
এবিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সমর বিজয় চাকমা আঞ্চলিক সংগঠন জেএসএস সংস্কার দলের সাথে জড়িত ছিল।
বর্তমানে নিহতের মরদেহ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে জানা যাবে।#
পলাশ চাকমা
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি