Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লামা’য় বন্যহাতির আক্রমনে প্রতিবন্ধি এক যুবতির মৃত্যু

লামা প্রতিনিধি :বান্দরবানের লামা’য় আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি আমতলী মুসলিম পাড়ায় বন্যাহাতি অত্যাচারে মারা যায় রহিমা বেগম (২০) নামের বাক প্রতিবন্ধি ১ যুবতি।

রহিমার পিতা মো. ছোলেমান মিয়া জানাই, রাত আনুমানিক ১.৩০ মিনিটে বন্যহাতিটি আমতলী মুসলিম পাড়ায় খাবারের জন্য ঢুকে পড়ে। অন্যেরা ঘর থেকে সরুচিৎকারে বাহির হলেও সে প্রতিবন্ধি হওয়াতে কানে কম শোনে কথা বলতে না পারায় ঘর থেকে বাহির হলেই বন্যহাতি তাহাকে আক্রমন করে।

মৃত রহিমার পিতা আরও জানাই যে, ২৪শে ফেব্রুয়ারিত ২১ইং রহিমাকে নিয়ে প্রতিবন্ধি ভাতা আনতে যাওয়ার কথা ছিল। নিয়তির পরিহাস রাতে বন্য পাগলা হাতি তাহার বাক প্রতিবন্ধি মেয়েটির প্রাণ কেড়ে নিল।

উক্ত বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. হারেজ মিয়া ( মেম্বার) বলেন- রাতে হাতি এসেছে ৮/১০ বসত ঘর বাড়ি ভেঙ্গেছে অনেকের ক্ষতি করেছে। শেষে বোবা বাক প্রতিবন্ধি মেয়েটিকে মেরে ফেলেছে। প্রায় সময় এলাকাবাসী আতঙ্কে থাকি বন্যহাতির কারণে।

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী বলেন- উক্ত ওয়ার্ডটি আমার ইউনিয়নের আওতাধীন। তবে প্রায় সময় ঐ এলাকায় বন্যহাতি আসে। হাতির কারণে ঐ ওয়ার্ডের লোকজন সর্বদা আতঙ্কে থাকে।

আজিজনগর পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর আতিকুর রহমান বলেন- রাতে তাহাকে ফোনে জানানো হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় সকালে গিয়েছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!