Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রাঙ্গামাটিতে ইউপি সদস্য হত্যাই সন্তু লারমার (জেএসএস) দলের ১৮ জন কর্মীর বিরুদ্ধে মামলা

পলাশ চাকমা,রাঙ্গামাটি :রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে (৪২) হত্যার দায়ে সন্তু লারমার জেএসএস দলের ১০ কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮ জন সহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই বিনয় চাকমা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খাঁন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার রাতে নিহতের বড় ভাই বিনয় চাকমা বাদী হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনের নামে এ মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস দলের সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমা, ত্রিদিপ চাকমা, প্রভাত কুমার চাকমা,শুভাশিষ চাকমা (তন্টুমনি),পলক চাকমা,মনিময় চাকমা,বরুন চাকমা, সুভাষ বসু চাকমা, দয়াসিন্দু চাকমা এবং সোহাগ চাকমার নাম উল্লেখ করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলার এমএন লারমার নের্তৃত্বাধীন জেএসএস সংস্কার দলের সাধারণ সম্পাদক জেসি চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, উপজেলা প্রশাসনের নাকের ডগায় হত্যার দায় কেউ এড়াতে পারবে না। সুতারাং,সন্তু লারমাসহ সাবেক এমপি ঊষাতন তালুকদার ও বড়ঋষি চাকমাকে দ্রুত আইনের আওয়তায় আনার জোর দাবি জানা হয়।

এদিকে হত্যার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় এমএন লারমার নের্তৃত্বাধীন জেএসএস সংস্কারের ছাত্র সংগঠন ও অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করছে। তারা সন্তু লারমার নেতৃত্বাধীন সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়তায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে প্রকল্প নিয়ে আলাপ চলাকালে আকস্মিক কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী সমর বিজয় চাকমার বুকে গুলি ঠেকিয়ে দুটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফাঁকা গুলি বর্ষণ করে মোটর সাইকেল করে পালিয়ে যান

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!