Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রামুর গর্জনিয়া অপহৃত ৩ ব্যক্তি মুক্তিপণে মুক্ত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃরামু উপজেলার উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়কের সওদাগরপাড়া থেকে ২ কৃষক ও এক মোটরসাইকেল চালকসহ অপহৃত ৩ ব্যক্তি মুক্তিপণ দিয়ে গত রাতে মুক্তি মিলেছে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের অপহরণ করে গভীর পাহাড়ে নিয়ে যায়।

অপহতরা হলেন- গর্জনিয়ার পশ্চিমবোমাংখিল গ্রামের মোটরসাইকেল চালক মোঃ কামাল (২২), কাউয়ারখোপ ইউনিয়নের সওদাগর পাড়ার কৃষক ছৈয়দ নূর (৫৫) ও মাহমুদুর রহমান বাবুল (৩০)।

পরেরদিন বুধবার সকালে তাঁদের ছেড়ে দিতে কামালের মুঠোফোন দিয়ে অপহরণকারীরা তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন।

অন্যতায়তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন এ খবর পুলিশ এবং সাংবাদিকদের না জানাতে। রামু থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন- অপহরণের খবর পেয়ে পুলিশ সম্ভাব্য পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অপহরণের খবর ছড়িয়ে পড়লে পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজনও অপহৃতদের উদ্ধারে তৎপরতা চলায়।

তাদের পরিবার সূত্রে জানা গেছে তিন লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে অবশেষে ৩২ ঘন্টা পর বুধবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১২ টায় অপহৃত তিন ব্যক্তিকে জোয়ারিয়ানালা ভেঙ্গডেবা নামক স্থানে ছেড়ে দেন অপহরণকারীরা। বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজমিরুজ্জামান। তবে মুক্তিপণের বিষয়ে তিনি জানেন না।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ আলী জানান অপহত এক জন হালকা অসুস্থ বাকী দুই জন সম্পূর্ণ সুস্থ আছে। তিনি কামালকে দেখতে জান এবং খোঁজকবর নেন। অপহৃতদের পরিবার সূত্রে জানা গেছে তিন লক্ষ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে অপহৃত তিন ব্যক্তি। ফের অপহরণের ঘটনায় রামুর গর্জনিয়া,কাউয়ারকোপসহ আশপাশের এলাকায় আবারও নতুন করে আতঙ্কে ভুগছে এসব এলাকার মানুষ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!