রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে ভালুকের আক্রমণে ২ জন গুরুতর আহত হয়েছে ।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টংকাবতী ইউনিয়নের চিম্বুক পাড়ার ১৮ মাইল এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের চিম্বুক পাড়ার ইয়ং ওয়াই ম্রো (৪২) , মাংলিউ ম্রো (৫) ।
টংকাবতী ইউপি চেয়ারম্যান প্লুকান ম্রো জানান, ভোরে নিজ কাজে জুমে যাওয়ার সময় ভাল্লুক আক্রমণ করলে চিম্বুকপাড়ার গ্রাম প্রধানসহ (কারবারি) ২ জন গুরুতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের কর্মকর্তা মেজর মোয়াজ্জেম বলেন, `আশঙ্কাজনক অবস্থায় আহত ২ জনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার তাদের জন্য চট্টগ্রামে রেফার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পাঠানো হয়।‘
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি