পলাশ চাকমা,রাঙ্গামাটি :প্রতি বছরের ন্যায় এইবারও “প্রিয় রাঙামাটি” শীতের উষ্ণ ভালোবাসা বিতরণ এর কাজ শুরু করেছে বিভিন্ন দূর্গম পাহাড়ি এলাকায়। সত্যিকারের শীতে কষ্ট পাওয়া মানুষদের কথা চিন্তা করে “প্রিয় রাঙামাটি” দূর্গম উপজেলায় শীতের উষ্ণ ভালোবাসা নিয়ে “প্রিয় রাঙামাটি” স্বেচ্ছাসেবকরা ছুটে চলেছে শীতার্তদের মাঝে। শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে নানিয়ারচর উপজেলার মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লে. কর্ণেল এ.কে.এম সালাউদ্দিন আজাদ পি.এস.সি, (জোন কমান্ডার) নানিয়ারচর, কর্ণেল মোঃ হাসান পি.এস.সি,(জোন কমন্ডার) নানিয়ারচর, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান, , ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়াচর ইউপি সদস্য, প্রিয়তোষ দত্ত প্রিয় রাঙামাটি নানিয়াচর উপজেলা শাখার উপদেষ্টা রিপন দাশ,তাপস দেবনাথ, আকাশ কর্মকার
প্রিয় রাঙামাটি নানিয়ারচর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব দুর্জয় কর্মকার জানান আমরা সাম্প্রদায়িক সম্প্রতির মেল বন্ধন তৈরীর লক্ষ্যে এবং আমাদের যে শ্লোগান আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা সে লক্ষ্যে আমরা আমাদের উপজেলায় কাজ করে চলেছি, আমরা আজকে ৭০ জন শীতার্তদের মাঝে শীতের উষ্ণ ভালোবাসার উপহার বিতরণ করেছি এবং সামনেও আমরা চেষ্টা করবো এইভাবে অসহায়দের পাশে থাকার জন্য।
প্রিয় রাঙামাটি প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমী জানান, সংগঠন প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমাদের এই শীতের উষ্ণ ভালোবাসা প্রদান প্রজেক্টটি চলমান, আমরা চেষ্টা করে চলেছি সত্যিকার শীতে কষ্ট পাওয়া মানুষদের সাহায্য করতে প্রতিবছর আমরা শীতের উষ্ণ উপহারের পাশাপাশি পিঠা উৎসব করি সুবিধাবঞ্চিতদের জন্য কিন্তু এইবার করোনা পরিস্থিতির কারণে করা সম্ভব হয়নি,তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি পাহাড়ে দূর্গম জায়গাগুলোতে শীতে কষ্ট পাওয়া মানুষদের কাছে আমাদের এই সামান্য উপহার টুকু পৌঁছে দেয়ার জন্য।
নানিয়ারচর উপজেলা শাখার সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে সবসময় তাদের উপজেলার অসহায় মানুষদের পাশে থাকার জন্য এবং সকল মানবিক কাজে তাদের উপস্থিতি প্রশাংসার দাবীদার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় যারা সহযোগিতা করেছেন তাদের পাশে থেকেছেন। “প্রিয় রাঙামাটি” একটি সামাজিক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন আমাদের ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব হয়ে উঠে না তাই সবার কাছে “প্রিয় রাঙামাটি ” পক্ষ থেকে আহবান থাকবে যে যার অবস্থান থেকে আপনার আশেপাশে কষ্ট পাওয়া মানুষটিকে সাহায্য করুন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি