রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে উন্নয়ন সংস্হা জাইকার অর্থায়নে দরিদ্র নারী সমবায়ীদের ক্ষুদ্র কুটির শিল্প তৈরি বিষয়ক সপ্তাহব্যাপী মোড়া, কুলা ও চালুনি তৈরী বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার ( ২৮ ফেব্রুয়ারী) হতে উপজেলা বিআরডিবি মিলনায়তনে শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, কাপ্তাই ইউসিসিএ এর সভাপতি স্বপন বড়ুয়া।
প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন হতে ৩০ জন দরিদ্র সমবায় নারী অংশ নিচ্ছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি