Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

সাংবাদিক বুরহান উদ্দিন হত্যার প্রতিবাদে কাপ্তাই প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ

রাঙ্গামাটি প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ চাপরাশাহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাঙ্গামাটি জেলার কাপ্তাই প্রেস ক্লাবের আয়োজনে রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ মিনিটে কাপ্তাই প্রেস ক্লাব দপ্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ডেপুটি কমান্ডার ইস্রাফিল হোসেন, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া। প্রতিবাদ সমাবেশে কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, দৈনিক ইনফু বাংলার কাপ্তাই প্রতিনিধি অর্নব মল্লিক উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিকের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!