Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়িতে এক সন্তানের জননীর আত্মহত্যা

আমিনুল ইসলাম :নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালার রোজিনা আক্তার (২১) নামের এক সন্তানের জননী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের ঘোনার পাড়ার সোলতান আহমদের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫) এর সাথে একই উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের ইউছুফ আলীর মেয়ে রোজিনা আক্তার (২২) এর প্রেমের সম্পর্কে বিয়ে হয়। পারিবারিকভাবে উভয় পক্ষ মেনে নিয়ে সংসারিক জীবন শুরু করেন তারা। নিহতের মা শাহেনা আক্তার এ প্রতিবেদককে জানান, ৩বছর আগে চাকঢালা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের সাথে তার মেয়ে রোজিনার প্রেম করে বিয়ে হয়।

তাদেরসংসারে লুৎফা আক্তার নামের ১৫ মাসের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর দুপুর ২টায় আমার ভাশুরের মেয়ের মাধ্যমে জানতে পারি। একই ওয়ার্ডের মেম্বার মোঃ ইউসুফ জানান, সোমবার দুপুর ২টায় মৃত রোজিনার স্বামী জসিম উদ্দিন আমাকে মোবাইল ফোনে জানান, আমার স্ত্রী রোজিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সাথে সাথে আমি ঘটনাটি চেয়ারম্যানকে অবহিত করি। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন.খবর পেরে সঙ্গীয় ফোর্সসহ ওয়ার্ড মেম্বারকে নিয়ে জসিমের বাড়ির সামনের রুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ঘটনার বিস্তারিত জানা যাবে। তবে ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!