Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

ইট বিক্রি চালুর দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটিতে ইট ভাটার ইট বিক্রির চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে,ঠিকাদার সমিতি,পরিবহন শ্রমিক,নির্মাণ শ্রমিক ও নৌ-পরিবহন শ্রমিক সমিতির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির চেম্বার অব কর্মাসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ব্যবসায়ী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন,রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর, ট্রাক মালিক সমিতির ইজারাদার মোঃ সাওয়াল উদ্দীন,ট্রাক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আলী আজগর,রাঙা কল্যাণ সমিতির আব্দুর ছত্তার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি পরিবেশবাদী সংগঠনের মামলার কারনে গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সবকটি ইটভাটা বন্ধ হয়ে যায়। যার ফলে ইট ভাটার মালিকেরা ভয়ে আতঙ্কে ইট বিক্রিও বন্ধ করে দেয়। রাঙ্গামাটিতে কোন ইটভাটা না থাকায় এতে জেলার ১০ উপজেলায় চলমান উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। যার কারনে ঠিকাদার,নিমার্ণ শ্রমিকেরা বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। তাই পুনরায় ইট বিক্রি ও ইট ভাটা চালু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!