ডেস্ক নিউজ: বেনাপোল সীমান্ত থেকে নাজমুল হোসেন অপু (৩০) নামে মাদক মামলার যাবতজীবন দন্ডপ্রাপ্ত এক পলাতক আসমীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক অপু বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের সোহারব হোসেনের ছেলে। এবং বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ি দুর্গাপুরের বকুল মাহবুবের প্রাইভেট চালক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এস আই মফিজুর রহমান এবং এস, আই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড দুর্গাপুরের রাজ্জাক চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা যায়, আসামী নাজমুল হোসেন অপু ঢাকার একটি ফেন্সিডিল মামলার যাবতজীবন দন্ডপ্রাপ্ত আসামী অনেকদিন যাবত সে আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। আরও জানা যায় আসামী নাজমুল হাসান গত বছর ০১ ডিসেম্বর প্রাভেটকার সহ শার্শা থানার সামনে থেকে দেড় কেজি গাঁজা সহ আটক হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওয়ারেন্টভুক্ত আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি