Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বাইশারী তাহফিজুল কোরআন মাদ্রাসা বার্ষিক সভা ও তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক:পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের নারিচ বুনিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও হাফেজ খানার ১৩ তম তাফসীর কোরআন মাহফিল ও বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।

(৫ই মার্চ২১ইং শুক্রবার) সকাল ১০ টায় শুরু হওয়া দিন ব্যাপী এ মাহফিল রাত ১২ টায় শেষ হয় ।

নারিচ বুনিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে প্রধান মেহমান ও আলোচক হিসেবে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক ইসলামি স্কলার ও খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন ড. আল্লামা হারুন আজিজী নদভী, বিশেষ আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা সাইম বিন সা’দাত।

আবুল বশরের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আলোচনা পেশ করেন,মাওলানা মনছুর আলম জমিরী ,মাওলানা আবু তাহের নোমানী,ও মাওলানা আবদুল্লাহ নূর প্রমুখ।

সকালে আযান,হামদ,নাত,কোরআন তেলাওয়াত, হাদিস ও মাসালা – মাসায়েল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মাষ্টার নাজিম উদ্দীন।

ঐ দিন বিকাল ৪ টার আযান,হামদ,নাত,কোরআন তেলাওয়াত, হাদিস ও মাসালা – মাসায়েল প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন সাবেক মেম্বার আজিজুল হক, আবু হুরাইরা মানিক, সাংবাদিক মুবিনুল হক মুবিন, মিসবাহ উদ্দীন, কবি ফায়াজ শাহেদ,আব্দু সালাম, শফিউল্লাহ, মাওঃ মাহবুবুর রহমান ও অত্র মাদ্রাসার সভাপতি আবদুল জলিল।

উক্ত মাহফিলে সদ্য হেফজ সমাপ্তকারি হাফেজ মুজিবুল হক’ কে দস্তারবন্দী করেন প্রধান মেহমান ও প্রধান আলোচক আল্লামা ড.হারুন আজিজী নদভী, এসময় এম ইউপি আব্দুর রহিমসহ বাইশারীর বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। প্রধান মেহমানের বিশেষ মোনাজাতের মাধ্যম শেষ হয় নারিচ বুনিয়া তাহফিজুল কোরআন মাদরাসার তাফসীরুল কোরআন মাহফিল ও বার্ষিক সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!