Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রাঙ্গামাটিতে সাংবাদিক জামাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

পলাশ চাকমা,রাঙ্গামাটি :রাঙ্গামাটি জেলার সাংবাদিক জামাল উদ্দিন হত্যার দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এই নৃশংস হত্যাকান্ডে মামলা দায়ের করা হলেও তদন্ত তো দূরে কথা এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি । এতেই বিচার বিভাগের উপর আস্থাহীনতায় ভূগছে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিক ও তাঁর পরিবার।

শনিবার(৬মার্চ) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাঙ্গামাটি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিক জামাল উদ্দিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ-সভাপতি মিলটন বড়ুয়া, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ,যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও প্রায়াত সাংবাদিক জামাল উদ্দিনের ছোট বোন ও প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

প্রায়াত সাংবাদিক জামাল উদ্দিনের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, ১৪ বছর পেরিয়ে গেলেও ভাই হত্যার বিচার এখনো পাননি। বিচার হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন। মামলায় তদন্তের পর তদন্ত হল। কিন্ত জামাল হত্যাকান্ডের রহস্য উন্মোচন হলো না।

তিনি আরো বলেন, ২০০৭ সালে ৫ মার্চ অপহরণের হয় তাঁর ভাই। ৬ মার্চ লাশ মিলে জঙ্গলে। কে বা কারা তাকে অপহরণ করেছে, হত্যা করেছে। কেন করেছে? কিছুই জানতে পারিনি আজও। ভাই হত্যার বিচার না পেয়ে এখনো আস্থাহীনতায় তাঁর পরিবার। তাই তিনি সরকারের কাছে ভাই হত্যার বিচারের দাবি করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ৫ মার্চ নিখোঁজ হয় সাংবাদিক মোঃ জামাল উদ্দীন। এরপর ৬মার্চ রাঙ্গামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার জঙ্গলে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাস ও বেসরকারি টেলিভিশন এনটিভিতে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!