Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

নানা আয়োজনে নাইক্ষ্যংছড়ি থানার উদ্যোগে ৭ ই মার্চ উদযাপন

আমিনুল ইসলাম :নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। রবিবার (০৭ মার্চ) বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক মো: শফিউল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল (পিপিএম সেবা)। নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো: সেলিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেই ভাষণ ছিল এক মহামন্ত্র।

একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ।

বক্তারা আরো বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন।

মহান এ নেতার সে স্বপ্ন পূরণে আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে এসব কর্মসূচি বাস্তবায়নে দলমত-নির্বিশেষে সকলকে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান, বান্দর বান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যন মংহ্লা মার্মা,মাননীয় মন্ত্রী প্রতিনিধি খারুল বাশার, মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন। ঘুমধুম ইউপি চেয়ারম্যন জাহাঙ্গীর আজিজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুস সক্তার, ঘুমধুম তদন্ত কেন্দ্রে আইসি দেলোয়ার হোসেন, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম, এসআই অরুন, এস আই মুহাম্মদ গোলাম মোস্তাফা, এস আই মুফিজুর রহমান, এসআই ফিরোজআলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক( ভা:) জাহাঙ্গীর আলম কাজল , দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবদ্দীন টুক্কু, সদস্য মো: ইউনুছ প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই মো: আমিন।
এর আগে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও ইউনেস্কো কর্তৃক স্বীকৃতির ভিডিও দেখানো হয়।

এছাড়া ৭ই মার্চ উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!