রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক : বান্দরবানে ৭ই মার্চ উপলক্ষে আজ রোববার সকালে জেলা শহরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ দলের নেতৃবৃন্দ।পরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় অন্যন্যাদের মধ্যে পুলিশ সুপার জেরিন আখতার,অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান,পৌর মেয়র ইসলাম বেবী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুর রহমান ও আবদুর রহিম চৌধুরী।
এদিকে আলোচনা সভায় বক্তারা বলেন,হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর অনুসারী হয়ে আমরা কাজ করে যাচ্ছি।
এর পেছনে আমাদের প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদেরকে দেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি দিক নির্দেশনামূলক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও প্রেক্ষাপট নতুনদের মাঝে গুরুত্বের সহিত তুলে ধরতে হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি